ভ্যাকসিন সবাই পাবেন

২১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)ভ্যাকসিন পাওয়া নিয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছে। বলেছে, যারা ভ্যাকসিন পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেই তা পাবেন।

সংস্থাটির সহকারি মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বুধবার বলেছেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে জাতি সংঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কারোরই আতংকিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি ভ্যাকসিন পেতে যাচ্ছেন।

ডব্লিওএইচও’র সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে তিনি বলেন, বিশ্বের সব দেশের সব মানুষ যেন ভ্যাকসিন পায় সে জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।

সিমাও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০ টিরও বেশি উচ্চ আয়ের দেশ।

ডব্লিওএইচও কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্যে তারা ৫টি ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানীর সাথে ২০০ কোটি ডোজ সংগ্রহের চুক্তি করেছে।
চলতি বছরের শেষ নাগাদ অংশগ্রহণকারী প্রতিটি দেশের ২০ শতাংশ লোককে তারা ভ্যাকসিনের আওতায় আনবে।

সিমাও বলেন, আমরা আশা করছি ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশগুলোতে ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে।

ডব্লিউএইচও/রমু/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *