২৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের ঢাকার উপপরিচালক (ডিডি) দিনমণি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কিভাবে এ বিস্ফোরণ হয়েছে তা জানার জন্য তদন্ত হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মগবাজার বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন রোববার রাতে সাংবাদিকদের জানান, গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা বলা যাচ্ছে না।
বিস্ফোরণ/এসকেএম














