মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মোহাম্মদ শাহেদুল খবির চৌধুরী (কলেজ ও প্রশাসন উইং) গণমাধ্যমকে এ তথ্য জানান।

শাহেদুল খবির চৌধুরী বলেন, শুধু আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবস্থা উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।

মাউশি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *