মডার্নার টিকা আসছে কাল

০১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): কোভ্যাক্স সুবিধার আওতায় আগামী দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম ডোজের ১২ লাখ টিকা কাল আসছে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ ডোজ করোনার টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে।পরের দিন অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ মর্ডানার আরও ১৩ লাখ ডোজ টিকা দেশে আসবে।

এই ভ্যাকসিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১ টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানান।

জাহিদ মালেক/এসকেএম