মদ পানে মৃত্যু

১২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিষাক্ত মদ পান করে ভারতে ১১ জন মারা গেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন। 

সোমবার দেশটির মধ্য প্রদেশের মোরেনা জেলায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর: নিউজ ১৮।

খবরে জানা যায়, মধ্য প্রদেশের মোরেনা জেলায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। মৃতদের তিনজন পাহাওয়ালি ও আটজন মনপুর গ্রামের। দুইটি গ্রামই জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। অসুস্থ সাতজনকে কাছের গওয়ালির হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য সরকার বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষাক্ত স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে। ওই এলাকায় পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে। অবৈধ মদ বিক্রিতে যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে।

ভারত/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *