৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।
বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা অর্জন করায় মমতা আবারও মুখ্যমন্ত্রী হলেন। বুধবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
এক ট্যুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা দিদি আপনাকে অভিনন্দন।
এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনগড়।
মমতাকে মোদি/এএমএম/আরএম
















Leave a Reply