মহাকাশে সিনেমার শুটিং

৬ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিনেমার শুটিং করতে গেলেন রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ ও পরিচালক ক্লিম শিপেঙ্কো।

মঙ্গলবার দেশটির কাজাখস্তানের বাইকনুর থেকে স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিটে মহাকাশযান সয়ুজ এমএস-১৯ উড্ডয়ন করে।

তাদের বহনকারী মহাকাশযানটি সন্ধ্যা ৬টা ‌১২ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছায় বলে জানানো হয়েছে।

হলিউডের একটি প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে একটি সিনেমার শুটিং করা কথা গত বছর ঘোষণা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘মিশন ইম্পসিবল’ সিরিজের সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল। এ জন্য নাসা ও ধনকুবের ইলন মাস্কের স্পেস-এক্স একাসাথে কাজ করছে। সেই প্রকল্পকে পরাস্ত করতেই রাশিয়ার এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মাহাকাশচারী আন্তন শাকপ্লেরভের নেতৃত্বে ১২ দিনের এই মিশেনে তারা যে সিনেমার শুটিং করবেন তার নাম দ্য চ্যালেঞ্জ।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকমোসের মাধ্যমে সম্প্রচার করা বক্তব্যে ইউলিয়া পেরেসিল্দ বলেছেন, আমার জন্য মহাকাশ একটি আকর্ষনীয় স্থান। সেখানে কোনও সীমান্ত নেই। সিনেমার চরিত্রের জন্য তিন হাজার ব্যক্তির মধ্যে আমাকে বাচাই করা হয়েছে।

মাহাকাশচারী শাকপ্লেরভ বলেছেন, শুধু সিনেমা বানানোই আমাদের লক্ষ্য নয়। আমাদের জীবিত পৃথিবীতে ফিরে আসাও দরকার। ইউলিয়অ ও শিপেঙ্কো ১৭ অক্টোবর পৃথিবীতে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

মহাকাশ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *