মহাসড়কের পাশে নবজাতকের লাশ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মীরসরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের লতিফিয়া গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, এক পথচারী গাতকাল বিকালে আছরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লতিফিয়া গেটের দক্ষিণে মহাসড়কের পশ্চিম পাশে ফুটপাতে পেপার মোড়ানো একটি বস্তু দেখতে পান। এরপর স্থানীয় কয়েকজনসহ এসে পেপার খুলে দেখতে পান ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ।

মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, শিশুর মাথার একপাশে থেঁতলে গেছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নবজাতক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ