মহেশখালীতে প্রতিবন্ধী নারীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: কক্সবাজার মহেশখালীতে ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন নামে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা মহেশখালী কালারমারছড়া ফকির ঘোড়া এলাকার ইউছুফের স্ত্রী।

নিহত ফরিদার ভাইপো নিশান জানান, আমার চাচা ফরিদুর আলম রফিদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমার চাচাকে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দিয়েছেন। আজ ভোরে ২০-৩০ জন লোক ঘরে ঢুকে আমার চাচাকে খোঁজে। চাচাকে না পেয়ে আমার প্রতিবন্ধী ফুপিকে গুলি করে হত্যা করে তারা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহেশখালীর কালারমারছড়া ফকির ঘোড়া এলাকায় ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিন নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।

গুলি করে হত্যা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *