মাটি খুঁড়তে গিয়ে মিলল মূর্তি

০৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): ইটভাটার জন্য পুকুর থেকে মাটি কাটার সময় ৪০০ বছরের পুরনো সোনালি রঙের মূর্তি পাওয়া গেছে। এক কেজি ৪২০ গ্রাম ওজনের মূর্তিটি লম্বায় পৌনে আট ইঞ্চি।

শনিবার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের বাবুর পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি ৪০০ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন।

তালার পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন এক্সাভেটর মেশিন দিয়ে ইটভাটার জন্য মাটি কাটার সময় একটি সোনালি মূর্তি পেয়েছেন।

মূর্তিটি পুলিশ হেফাজতে আছে। মূর্তিটি স্বর্ণের কিনা, তা জানতে পরীক্ষা করা হয়েছে। তবে মূর্তিটি ৪০০ বছরের পুরনো বলে স্থানীয় লোকজনের ধারণা।

স্থানীয় এক স্বর্ণকাররা জানান, এটি পিতলের তৈরি মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি ৪২০ গ্রাম। লম্বায় পৌনে আট ইঞ্চি।

মূর্তি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *