বিদায় পাওলো রসি

১০ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তী ফুটবলার পাওলো রসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন ইতালির সাবেক এই ফুটবলার। তার মৃত্যুর খবর প্রথমে নিশ্চিত করেছে রসির কর্মস্থল ইতালিয়ান গণমাধ্যম রাই স্পোর্টস।

তবে, রসির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন রসি। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন রসি। একই বছর ব্যালন ডি’অর-ও জিতেছিলেন সাবেক এই ইতালিয়ান ফুটবলার।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *