মারা গেছে লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি

১৮ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, বাগেরহাট): সুন্দরবন থেকে লোকালয়ে আসা চিত্রল হরিণ উদ্ধারের ২০ ঘণ্টা পর বাগেরহাটের শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ জানান, রোববার বিকালে হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য নিয়ে যান। কিন্তু হরিণটি বনে ছেড়ে দেয়ার পর হাঁটতে পারছিল না। পরে তারা শরণখোলা স্টেশন অফিসে নিয়ে এসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে খবর দেন। সন্ধ্যায় ওই দপ্তর থেকে একজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসে হরিণটির চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন রাতে হরিণটি সোমবার সকালে মারা যায়।

এ ব্যাপারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে হরিণটি মাটিচাপা দেয়া হয়েছে। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গ্রামবাসী ধরার সময় হরিণটির মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মারা যেতে পারে।

রোববার বিকালে সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ঢালির ঘোপ পাড় হয়ে সগির ঘরামির বাড়ির পাশে চলে আসে হরিণটি। এর পর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বনরক্ষীদের খবর দেয়।

হরিণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *