২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা ঠেকেছে ২০ হাজার ২৫৫ জনে। মরণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩৯ জন। আগের দিনের চেয়ে ২ জন বেশি মারা গেছেন।
গত মঙ্গলবার মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ২৫৮ জন। এটি ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ২০ হাজার ২৫৫ জন মানুষ মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্তের নয়া রেকর্ড
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জনের শরীরে। দেশে এ পর্যন্ত ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply