মার্কিনিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ট্রাম্পের

১৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার এবং সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার পর তার প্রথম মন্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অভিশংসনের কথা একেবারে উল্লেখ না করে এড়িয়ে যান ট্রাম্প। খবর: এএফপি’র।

ভিডিও ভাষণে ট্রাম্প বলেন, এ মুহূর্তে আবেগ পরিহার করতে হবে মার্কিন নাগরিদের। যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে মার্কিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, সহিংসতার জন্য কখনও আত্মপক্ষ সমর্থন করা যায় না। এক্ষেত্রে কোন ক্ষমা নেই, কোন যুক্তি নেই। আমেরিকা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ। গত সপ্তাহে কংগ্রেস ভবনে হামলায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *