মালিতে জঙ্গি হামলায় নিহত ৩০

১১ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিকত ডেস্ক): মালিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থিত একটি সশস্ত্র সংগঠনের হামলায় ৩০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির গাঁও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে জঙ্গিরা ওই হামলা চালায়। খবর: রয়টার্স।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তসংলগ্ন মালির একটি সহিংসতাকবলিত শহরে হামলাটি হয়। এ এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে।

জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে ও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

জঙ্গি হামলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *