মাহমুদউল্লাহ-সাকিবের ব্যাটে বাংলাদেশের বড় সংগ্রহ

২১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরণের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান করে বাংলাদেশ।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ।

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১৪ বলে ২১ করে ক্যাচ আউট হয়ে ফেরেন আফিফ। ৬ বলে ১৯ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাকিরা কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।

একের পর এক ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান ও আফিস।

টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সাথে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চল যাবে ওমান।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ