নিউজ ডেস্ক: রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ ছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আরও তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন- গোলাম রাব্বানী, আখতারুজ্জামান আক্তার ও আয়েশা আক্তার জাহান ডালিয়া।
রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ভোটারদের স্বাক্ষরে অমিল থাকার অভিযোগে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে।
মাহিয়া মাহি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply