মা ডাক শোনার অপেক্ষায় এমা স্টোন

০৬ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): মার্কিন অভিনেত্রী এমা স্টোন ২০১৯ সালে বিয়ে করেছিলেন কমেডিয়ান ডেভ ম্যাকক্যারিকে। এবার নতুন অথিতি আসছে তাদের ঘরে। অতিথিকে বরণের অপেক্ষায় এ দম্পত্তি।

পারিবারিক এক সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, মা হতে চলেছেন এমা। তার ‘বেবি বাম্প’ সহ দেখা গেছে লস অ্যাঞ্জেলসের রাস্তায়। সেখানে ডেইলি মেইলের ফটো সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন তিনি। যদিও মা হওয়ার বিষয়ে এখনও কিছুই জানাননি এ অভিনেত্রী।

প্রচারমাধ্যমে ব্যক্তিগতজীবন খুব কমই প্রকাশ করেন এমা। অন্তঃসত্ত্বা হওয়ার কথাও এতদিন গোপন করেছিলেন তিনি।

ডেমিয়েন শাজ্যাল পরিচালিত ‘লা লা ল্যান্ড’য়ে অভিনয়ের জন্য ২০১৭ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন ৩২ বছর বয়স্ক এমা স্টোন। দীর্ঘ প্রেমের পর এই দম্পতি বিয়ে করেন ২০১৯ সালে।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *