মিডিয়া প্রফেশনাল আড্ডা

১৯ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): দেশের বৃহত্তম মিডিয়া প্রফেশনাল আড্ডা অনুষ্ঠিত হলো। সাংবাদিক, জনসংযোগ কর্মকর্তা, মিডিয়া মার্কেটিং ও পিআর প্রফেশনালদের সংগঠন বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির উদ্যোগে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

মিডিয়া প্রফেশনাল আড্ডা: স্বজনেরা মিলেছিল এক মোহনায়

শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে মিডিয়া প্রফেশনালদের এই মিলনমেলা পরিণত হয় প্রাণের আড্ডায়। ৪৭০ জন মিডিয়া প্রফেশনাল অংশ নেন এতে।

মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির সমন্বয়ক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক জানান, মিডিয়া প্রফেশনালদের এই মিলনমেলা চলে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এতে ব্রডকাস্ট মিডিয়া থেকে ১০১ জন, সংবাদপত্র থেকে ১৫৬ জন, অনলাইন গণমাধ্যমেরে ১৩৬ জন সাংবাদিক এবং জনসংযোগ ও মিডিয়া প্রফেশনাল ৭৭ জন অংশ নেন।

র‌্যাফেল ড্র

সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটি গণমাধ্যম কর্মী, জনসংযোগ কর্মকর্তা ও গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন। মিডিয়া প্রফেশনালদের নিজেদের মাঝে পেশাগত প্রয়োজনে যোগাযোগ, সুসম্পর্ক তৈরি ও পেশাগত ন্যায্য দাবি প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে করোনাকালে সম্মুখসারির যোদ্ধা মিডিয়াকর্মীদের জন্য অন স্পট রেজিস্ট্রেশন ও করোনা ভ্যাকসিন প্রদানসহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করা হয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

র‌্যাফেল ড্র-তে কুপন তুলে সহযোগিতা করে আনান মুস্তাফিজ মুগলি

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শাজাহান সরদার, আর্ট নিউজের প্রধান সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ, গাজী টিভির বার্তা সম্পাদক ও ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র নিউজ প্রেজেন্টার ও আর্ট নিউজের সম্পাদক কাজী তামান্না, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলেঅয়ার জালালী, দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ নাদিম, বাসস’র সিনিয়র রিপোর্টার ও ডিআরইউ সভাপতি মোরসালীন নোমানী, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক

আড্ডার আয়োজকরা

আশরাফ আলী এবং সদস্য শাহনাজ বেগম পলি ও শাহনাজ সিদ্দিকী সোমা, ডিইউজে’র যুগ্ম সম্পাদক খায়রুল আলমসহ অন্যরা।

মতবিনিময় শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা পরিবেশন করেন কবিতা আবৃত্তি ও গান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। কাপল বিমান টিকেট, কাপল বুফে ডিনার, গিফট ভাউচারসহ মোট ১৫টি পুরস্কার ছিল র‌্যাফেল ড্র-তে।

মিডিয়া প্রফেশনাল আড্ডায় ছিল নানা ধরণের দেশি পিঠার সমাহার।

মিডিয়া আড্ডা/এএমএম/টিটি