মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যান আটক

২৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় সেখানে দায়িত্বরত গেটম্যানকে আটক করেছে পুলিশ। তার নাম সাদ্দাম হোসেন।

শুক্রবার বিকালের দিকে তাকে আটকের কথা জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন।

ওসি বলেন, ঘটনাস্থলে না থাকার অভিযোগে সাদ্দামকে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে বার তাকিয়া স্টেশনে প্রবেশমুখে খৈয়াছড়া ঝরনা লেভেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন।

পূর্ব রেলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনসার আলী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ওই লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লাইনে উঠে পড়ে। ধাক্কা লাগার পরই মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়, ওই অবস্থায় মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন।

ট্রেন দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *