মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১

স্পোটস ডেস্ক: প্রথম ওয়ানডেতে ভারতকে অল্প রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। স্বল্প রানের টার্গেট দিয়ে টাইগাররা ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল। তবে মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ধসে পড়ে টাইগাররা। মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে লিটন দাসরা। এবারও দলের হাল ধরলেন মিরাজ। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দিলেন ২৭১ রানের বড় সংগ্রহ।

৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় শতক হাঁকিয়ে অপরাজিত ছিলেন মিরাজ। তার আগে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৯৬ বলের ইনিংসটিতে ৭টি চার হাঁকান তিনি। নাসুম আহমেদ ১৮ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া এনামুল হক বিজয় ১১, লিটন দাস ৭, নাজমুল হোসেন শান্ত ২১, সাকিব ৮ এবং মুশফিক ১২ রান করেন। ভারতের ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ