মুক্তিযোদ্ধা কাঞ্চনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধা এসএমকিউ কবিরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১০ অক্টোবর তিনি ৬৭ বছর বয়সে মারা যান।

ফরিদপুরের পূর্ব খাবাসপুরে জন্মগ্রহণ করেন কবিরুল ইসলাম কাঞ্চন। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৭১ সালে ছাত্রাবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।

২০১৯ সালে তিনি খুলনায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ব্রেইন স্ট্রোক করেন। অবহেলাজনিত কারণে সে সময়ে তার চিকিৎসা করা হয়নি। প্রায় ২০ ঘন্টা বিনাচিকিৎসায় থাকার পর তিনি মারা যান।

১১ অক্টোবর বিকেলে দ্বিতীয় জানাজা শেষে মরিচপুটিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রয়াত মুক্তিযোদ্ধা এসএমকিউ কবিরুল ইসলাম কাঞ্চনের বড়ো সন্তান কাজী তামান্না তৃষা আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ