৪ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): মুক্তিযোদ্ধা সামছুদ্দিন চৌধুরী সেলিমের নামাজে জানাজা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার জুমার নামাজের পর তার নামাজে জানাজা চৌদ্দগ্রামের জগন্নাথ দিঘি ইউনিয়নের নানকরা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মুক্তিযোদ্ধা সামছুদ্দিন চৌধুরী সেলিম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নগরীর দক্ষিণ চর্থায় নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুজিবুর হক এমপি গভীর শোক জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার মৃত্যু/এএমএম/কিউটি
















Leave a Reply