মুনীরুজ্জামানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

২৪ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে খন্দকার মুনীরুজ্জামান শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, গণমাধ্যম জগতে সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামানের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সাংবাদিক মনিরুজ্জামান কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আজ সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

তার বয়স হয়েছিল ৭২ বছর।

শোক/এএমএম/আরএম