২৫ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও শেষ পর্যন্ত সেঞ্চুরির অপেক্ষা নিয়ে মাঠ ছাড়েন মুশফিক। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের সেই আক্ষেপ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ঘুচালেন মিস্টার ডিপেন্ডেবল। ১১৪ বলে তুলে নেন ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
তবে সেঞ্চুরির পথে দুইবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। তাতে অবশ্য দমে যাননি তিনি। ৮৫ রানের সময় প্রথমবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আবারও খেলা শুরু হয়। ৮৫ থেকে তিনি চলে যান ৯৬ তে। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতেই ফের হানা দেয় বৃষ্টি।
৭৪ রানে ৪ উইকেট হারানোর পর দলের বিপদের মুহূর্তে হাল ধরেন মুশফিক। তার সাথী মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ বিদায় নেন ৫৮ রানের ইনিংস খেলে। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান মুশফিক।
ক্রিকেট/এসকেএম















