মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২ জন। গতকাল মারা গিয়েছিল রেকর্ড সংখ্যক, ৪৫ জন।

শনাক্তের বিবেচনায় বাংলাদেশ উঠে এসেছে তালিকার ১৯ নাম্বারে। এই সময়ে দেশে সর্বোচ্চ ৩ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছেন করোনা আক্রান্ত রোগী হিসেবে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছেন। এটি এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৬৩ জন।

মৃতদের সম্পর্কে নাসিমা সুলতানা জানান, যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭০ বছরের ঊর্ধ্বে ৮ জন মারা গেছেন।

অতিরিক্ত মহাপরিচালক জানান, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রামের ৭ জন, বরিশালের ২ জন এবং সিলেট, রাজশাহী ও ময়মনসিংহের একজন করে রয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় দেশের ৫৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৯৪৪টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৭২০টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল, ৪২ জন। এছাড়া, সর্বোচ্চ শনাক্তের রেকর্ডও ছিল গতকালই, ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল।

কাতারকে পিছনে ফেলে বাংলাদেশ এখন তালিকার ১৯ নাম্বার দেশ। বাংলাদেশের ঠিক ওপরে আছে চীন। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে আগামী শুক্র বা শনিবার বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *