মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়ালো

২৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। মরণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৯৫ জন। গতকালের চেয়ে আজ ২৯ জন বেশি মারা গেছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৯ হাজার ৪৬ জন মানুষ মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের শরীরে।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে আরও আড়াই লাখ ডোজ টিকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *