২৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মরণঘাতি এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩৭ জন। আগের দিনের চেয়ে ২১ জন কম মারা গেছেন গত ২৪ ঘন্টায়। এছাড়া, নমুনা পরীক্ষায় একদিনে ১৬ হাজারের বেশি মানুষের শরীরে মরণঘাতি ভাইরাসটি শনাক্ত হয়েছে। এটি একদিনে শনাক্তের নতুন রেকর্ড।
গতকাল মঙ্গলবার মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ২৫৮ জন। এটি ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ২০ হাজার ১৬ জন মানুষ মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৩০ জনের শরীরে। দেশে এ পর্যন্ত ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply