মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো

২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৬ জন। আগের দিনের চেয়ে মারা গেছেন ১৫ জন বেশি। গতকাল রবিবার এ সংখ্যা ছিল ২৩১ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২১ হাজার ১৬২ জনে উন্নীত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে বেড়েছে করোনা সংক্রমণ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৫৩ হাজার ৪৬২ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। রবিবার শনাক্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৪৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *