মেট্রোরেলের আরও ট্রেন আসছে

২৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): মেট্রোরেলের জন্য আরও ছয় সেট ট্রেন আসছে জাপান থেকে। ট্রেনগুলো ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে জাপান ছেড়েছে।

জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে জাহাজগুলো বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার সকাল পৌণে ৯টার দিকে ট্রেনগুলো নিয়ে জাহাজ বন্দর থেকে রওনা হয়। ১৬ জুনের মধ্যে এগুলো মংলা সমুদ্রবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, এর আগে আরও ছয় সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে। জাপান বাংলাদেশকে মোট ২৪ সেট ট্রেন দিবে। এর জন্য ব্যয় হবে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

জাপানে তৈরি হওয়া প্রতি সেট ট্রেনের দুই পাশেই ইঞ্জিন থাকবে। দুই ইঞ্জিনের মাঝে থাকবে চারটি করে কোচ।

মেট্রোরেল/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *