মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক: কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। রোববার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটি মেরামতে একটি দল কাজ করছে। তবে কারিগরি ত্রুটি কী ধরনের, তা জানাননি তিনি।

মেট্রোরেলে যাতায়াতকারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

মেট্রোরেল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ