১২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, যশোর): যশোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হোস্টেলের পঞ্চম তলার বাথরুম থেকে সীমা জোহরা নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে চাচড়া ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে
২১ বছর বয়সী সীমা জোহরা ভারতের জম্বু কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মদের মেয়ে।
যশোর আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন জানান, বুধবার ভোরে হাউস কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে রুমের দর্জা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সীমা বাথরুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশনার অনুমতি দিলে লাশ হস্তান্তর করা হবে।
মরদেহ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply