২২ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): কোরনিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেলরের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল বার্সেলোনা।
নিষেধাজ্ঞা থাকায় ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। সেই সাথে জর্দি আলবা, ছন্দে থাকা মিডফিল্ডার ডি ইয়ং ও ফরোয়ার্ড দেম্বেলেকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। তারপরও গ্রিজম্যান-ব্রাথওয়েটরা বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে। তবে ৩৯ মিনিটে সুযোগ পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থতার পরিচয় দেন পিয়ানিচ।
বিরতির পরও গোল মিসের মহড়া বার্সা শিবিরে। ৫৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন গ্রিজম্যান। এরপর যেন হতাশার গল্প আরও বাড়ে। ৮০ মিনিটে স্পট কিক থেকে গোল করতে পারেনি দেম্বেলেও।
এরপর অবশ্য অতিরিক্ত সময়ে দেম্বেলের গোলে লিড নেয় বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে কোরনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রাথওয়েট। তাতেই ঘাম ঝরানো জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।
ফুটবল/এসকেএম















Leave a Reply