মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত

৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, মেহেরপুর): মেহেরপুরের গাংনীর ধলা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জাহারুল ইসলাম ও সাহারুল ইসলাম। তাদের বাবার নাম বাদশা মিয়া।

গ্রামবাসী জানান, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও আওয়ামী লীগ সমর্থক আজমাইন হোসেন টুটুলের সমর্থকরা গ্রামে ভোট চেয়ে ফিরছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে দুইপক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আতিয়ার পক্ষের হামলায় ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং বামুন্দির কয়েকটি ক্লিনিকে নেয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান নির্বাচনী সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সংঘর্ষ/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *