১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, মাদারীপুর): মাদারীপুরের ডাসার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পরিতোষ চন্দ্র বাড়ৈ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেল চালকও।
মঙ্গলবার রাতে উপজেলার বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৯ বছর বয়সী পরিতোষ চন্দ্র বাড়ৈ উপজেলার নবগ্রাম এলাকার সুবল চন্দ্র বাড়ৈর ছেলে। তিনি নবগ্রাম ইউপি পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।
নিহতের পরিবার ও এলাকাসূত্রে জানা গেছে, নবগ্রাম ইউপি পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য পরিতোষ শশীকর বাজারের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি মল্লিকবাড়ির সামনে পৌঁছুলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পরিতোষ গুরুতর আহত হন। পরে পরিতোষ শশীকরকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘাতক মোটরসাইকেলচালক সৈকত বিশ্বাস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply