মোটরসাইকেল গ্যারেজে আগুন

১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, খুলনা): খুলনার পাইকগাছায় একটি মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজের চারটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার ভোরে পৌর সদরের হরিতলা মন্দিরের সামনে জাকারিয়া মোটরসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন গ্যারেজের মালিক জাকারিয়া।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোকান থেকে বাড়ি যাই। দোকানে কেউ না থাকায় আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। আগুনে চারটি মোটরসাইকেল বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *