৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইল-ধলাপাড়ায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টায় ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইকাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে ১৪ বছর বয়সী শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে ১৪ বছর বয়সী আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে ১৪ বছর বয়সী শাহীন। এরা তিনজন ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক জানান, তারা স্কুল থেকে বের হয়ে সাগরদিঘীর ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের তিনজনের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply