মোনালিসার ঝড়

১১ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। ছোটপর্দায় একাধিক ধারাবাহিক নাটকেও দেখা গিয়েছিল তাকে। ‘দুপুর ঠাকুর পো’ ওয়েব সিরিজের মাধ্যমে বাংলায় পরিচিতি পেয়েছেন। এর আগে বিগ বস সিজন দশের প্রতিযোগীও ছিলেন মোনালিসা।

মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। খোলামেলা পোশাক আর সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্যই দ্রুত পরিচিতি পান তিনি। এবার নর্তকীর ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

‘নসক ইশক কা’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম ইরাবতী। সম্প্রতি ইরাবতী চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতা। প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে নেটিজেনরা বলেছেন, রীতিমত ঝড় তুলেছেন মোনালিসা।

খোঁজ নিয়ে জানা গেছে, ইরাবতী চরিত্রটি মূলত খলনায়িকার। নর্তকী ইরাবতীর জীবন নিয়ে ‘নমক ইশক কা’ ধারাবাহিকের গল্প।

১৯৯৭ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন দক্ষিণ কলকাতার এ মেয়ে। তার প্রথম সিনেমা ‘জয়তি’। এরপর বেশ কয়েকটি হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিগ বস-১০, কমেডি নাইট বাচাও, নাচ বালিয়ে, ইত্যাদি টেলিভিশন শোতেও দেখা গিয়েছে মোনালিসাকে। ২০১৭ সালের ১৭ জানুয়ারী ‘বিগ বস’-র আসরে প্রেমিক ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করেছিলেন তিনি

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *