মোবাইল আর্থিক সেবায় কর বৃদ্ধি

৩ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ২০২১-২২ অর্থবছরের প্রস্তবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকাশ ও নগদের মত মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলির করপোরেট কর বাড়ানোর প্রস্ত করেছেন। জানিয়েছেন, এই খাত থেকে আরও বেশি রাজস্ব সংগ্রহ করতে চান। ফলে এই খাতের প্রতিষ্ঠানগুলিকে আগের চেয়ে বেশি কর দিতে হবে।

অর্থমন্ত্রী শেয়ার বাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, কোন প্রতিষ্ঠান যদি তালিকাভুক্ত না থাকে তবে তাদের কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন।

উল্লেখ্য, দেশে বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গত মার্চের দেয়া তথ্য মতে, নগদ ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলির গ্রাহক সংখ্যা ১০ কোটি ২৭ লাখ ৯৬ হাজার।তবে সক্রিয় গ্রাহক সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ।

এমএফএস/টিটি/আরএম