০৪ নভেম্বর ২০২০ ( স্পোর্টস ডেস্ক): আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারশন সফল হয়েছে।

হাত দিয়ে দেয়া ম্যারাডোনার সেই ঐতিহাসিক গোল
মঙ্গলবার আর্জেটিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি বেসরকারি ক্লিনিকে তার অস্ত্রোপচার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক।
লিওপোলদো জানান, ম্যারাডোনার মাথার বাম দিকে রক্ত জমাট বেঁধেছিল। জমাট বাঁধা রক্ত সফলভাবে অপসারণ করা হয়েছে।
ম্যারাডোনা এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
৩৪ বছর আগে দ্বিতীয় তথা শেষ বারের মত বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই জয়ের প্রধান নায়ক ছিলেন ম্যারাডোনা। তবে সেই বিশ্বকাপেই হাত দিয়ে গোল করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পরেন। এছাড়াও সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়ে, কোকেন সেবন, মাদক ব্যবসাসহ নানা ঘটনার জন্ম দেয়া দিয়েগো ম্যারাডোনা প্রতিনিয়তই আলোচিত ও সমালোচিত হন।
স্পোর্টস/এসকেএম/আরএম














