১৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
শনিবার বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছুলে পেছন থেকে বালুবাহী ট্রাকটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়াও গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, নিহতদের মধ্যে দুইজন শিশু এবং বাকিরা পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। পাশাপাশি, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply