যতক্ষণ নিঃশ্বাস-প্রশ্বাস আছে জয় বাংলার গান গাইবো

৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয় বাংলা শ্লোগানে অনুপ্রাণিত হয়েই ৭ কোটি নিরস্ত্র বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাই যতক্ষণ নিঃশ্বাস-প্রশ্বাস আছে জয় বাংলার গান গাইবো।

শনিবার জামালপুরের বকশিগঞ্জ উপজেলাধীন ‘কামালপুর হানাদারমুক্ত দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর নির্যাতিত, শোষিত, বঞ্চিত, মুক্তিকামী মানুষের আজন্মের অনুপ্রেরণা ছিলেন বঙ্গবন্ধু। তিনি বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন। জাতির পিতার জয় বাংলা শ্লোগানে অনুপ্রাণিত হয়েই ৭ কোটি নিরস্ত্র বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

মুরাদ হাসান বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এ দেশে সবারই পূর্ণ ধর্মীয় অধিকার রয়েছে। তবে ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্ম নিয়ে ব্যবসা এ দেশে চলবে না। ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে, তাদের ধর্মপ্রীতি নিতান্তই লোক দেখানো। ধর্মীয় অনুশাসনকে এরা কখনোই অন্তর দিয়ে গ্রহণ করেনা এবং অনুশাসন মেনে চলেনা।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ এর সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সচিব ডক্টর জাফর উদ্দীন ও মোহাম্মদ আব্দুস সামাদ, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, রাশেদুল হাসান শেলীসহ অন্যরা।

মুরাদ হাসান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *