৩০ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মেঘালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে মেঘালয়ের নোংচ্রামে রিংদি নদীতে যাত্রীবাহী বাসটি পড়ে যায়। খবর: আনন্দবাজার।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে চার যাত্রীর মরদেহ ভাসতে দেখা যায়। বাকি দুই যাত্রীর মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।
হাসপাতালে ভর্তি যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, রাতের অন্ধকারে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। তাই বাসটি নদীতে গিয়ে পড়ে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply