করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৪৮৮ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১৮৪ জন।

বৃহস্পতিবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৩০ হাজার ৪৬৬ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৩৪৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩১ লাখ ৯ হাজার ৯০০ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৩২ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৯৪ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৩৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৪০০ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৭৩৭ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৩৯ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৫৭০ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৩৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৭৮ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ২৭৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ২১৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯৫৭ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ১২ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১২৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩৫৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৯ হাজার ৭২৮ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। মারা গেছেন ৩৩ হাজার ৬০১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯৩৮ জন।
গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৫৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৮৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭১ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৫২ জন। মারা গেছেন ৮১ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৬৭৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৪৫৫ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৩০৫ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৩৯৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৬৯৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩০০ জন।
এদিকে, তালিকার ২১ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭৪৬ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৪৭০ জন (মোট ১০ হাজার ৬৩৭), পেরুতে ১২৭ জন (মোট ৪ হাজার ৮৯৪), কানাডায় ১০০ জন (মোট ৭ হাজার ৪৯৫), চিলিতে ৮৭ জন (মোট ১ হাজার ২৭৫), সুইডেনে ৭৪ জন (মোট ৪ হাজার ৫৪২), ইরানে ৭০ জন (মোট ৮ হাজার ১২), পাকিস্তানে ৬৭ জন (মোট ১ হাজার ৬৮৮), দক্ষিণ আফ্রিকায় ৩৭ জন (মোট ৭৯২), ইন্দোনেশিয়ায় ৩৬ জন (মোট ১ হাজার ৬৯৮), মিশরে ৩৬ জন (মোট ১ হাজার ৮৮), সৌদি আরবে ৩০ জন (মোট ৫৭৯), তুরস্কে ২৪ জন (মোট ৪ হাজার ৬০৯), আফগানিস্তানে ২৪ জন (মোট ২৯৪), পোল্যান্ডে ২৩ জন (মোট ১ হাজার ১১৫), বেলজিয়ামে ১৭ জন (মোট ৯ হাজার ৫২২), পর্তুগালে ১১ জন (মোট ১ হাজার ৪৪৭), নেদারল্যান্ডসে ১০ জন (মোট ৫ হাজার ৯৭৭), রোমানিয়ায় ৮ জন (মোট ১ হাজার ২৯৬), ইউক্রেনে ৮ জন (মোট ৭৩৫), ফিলিপাইনে ৮ জন (মোট ৯৭৪), আলজেরিয়ায় ৬ জন (মোট ৬৭৩), হাঙ্গেরিতে ২ জন (মোট ৫৩৪), আয়ারল্যান্ডে ১ জন (মোট ১ হাজার ৬৫৯), ইসরাইলে ১ জন (মোট ২৯১ জন), আর্জেন্টিনায় ১ জন (মোট ৫৭০), অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬৭০), স্যুইজারল্যান্ডে ১ জন (মোট ১ হাজার ৯২১) ও দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৭৩) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), ইকুয়েডরে (মোট ৩ হাজার ৪৩৮), কলম্বিয়া (মোট ১ হাজার ৯ জন), জাপান (মোট ৮৯৪ জন), ডেনমার্ক (মোট ৫৮০), পানামা (মোট ৩৫২), মরক্কো (মোট ২০৬), গ্রিস (মোট ১৭৯) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।
















Leave a Reply