যুদ্ধে ইউক্রেন ছেড়েছে ৬০ লাখ মানুষ

১৩ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে এ তথ্য।

সংস্থার ওয়েবসাইটে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত দেশটি ছেড়ে যারা পালিয়েছেন তাদের ৯০ ভাগই নারী ও শিশু। রুশ হামলার পর থেকে ১১ মে পর্যন্ত ৬০ লাখ ২৯ হাজার ৭০৫ জন দেশ ছেড়ে পালিয়েছে।

সবচেয়ে বেশি শরনার্থী সৃষ্টি হয়েছে মার্চে। একমাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে। এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাড়িয়েছে।

সংস্থাটি আরও জানায়, ইউক্রেন ছেড়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে। ১৮ থেকে ৬০ বছর বয়সি ইউক্রেনীয় পুরুষরা সামরিক চাকরির জন্য দেশ ত্যাগ করতে পারেনি।

জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) গবেষণা বলছে, দেশটিতে অভ্যন্তরীণভাবেও স্থানান্তর ঘটেছে ৮০ লাখ মানুষের।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *