স্পোর্টস ডেস্ক: এই বিশ্বকাপই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এরপর আর কোনও বিশ্বকাপে দেখা যাবেনা দেশের এ তারকা ক্রিকেটারদের। বয়স বিবেচনায় এসব তারকা ক্রিকেটারের ২০২৬ সালে খেলাটা অনিশ্চিত। তাই এটাই তাদের শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে। এছাড়াও বিশ্বকাপে দেখা যাবেনা বিশ্বের আরও অনেক তারকা ক্রিকেটারকে।
ভারতীয় কিংবদন্তি তারকা ক্রিকেটার রোহিত শর্মা-বিরাট কোহলির ক্যারিয়ারও শেষ বিশ্বকাপ এটি। ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মার বর্তমান বয়স ৩৭। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালে। পরের আসরে রোহিত শর্মার খেলা অনেকটা অনিশ্চিত। রোহিত শর্মার চেয়ে বয়সে দুই বছরের ছোট সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির বয়স হয়ে যাবে ৩৭ বছর। তখন তার খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে। যে কারণে এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে।
এ তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতোমধ্যে জানিয়েছেন এটাই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ডেভিড ওয়ার্নারের মতো একই ঘোষণা দিতে পারেন ভারতীয় বর্তমান ও সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।
একইভাবে এটাই শেষ বিশ্বকাপ হতে পারে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট, অধিনায়ক কেন উইলিয়ামসন। এটাই শেষ বিশ্বকাপ হতে পারে ওয়েস্টে ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রেরাসেলের। তার বয়স এখন ৩৬ বছর। পরের আসরে তার খেলা অনিশ্চিত।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply