রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত ফায়ারম্যান মোহাম্মদ সাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সবশেষ আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *