রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকাল ৩টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ তিনজন মারা গেছেন। আহত অন্য দুজনের অবস্থাও সংকটাপন্ন। আহত ও নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *