নিউজ ডেস্ক: রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে আদালত চত্বরে। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, ঘটনার পর পরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতার ঘটনা।
রাজশাহী/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply