রাজস্থানে মুস্তাফিজ

১৮ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সাকিব আল হাসানের পর দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে এক কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি। এই দামেই তাকে লুফে নেয় রাজস্থান।

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অধ্যায় শুরু হয়েছিল তার। সেবার দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ছিলেন।

পরের বছরে অবশ্য তাকে খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স। এক ম্যাচে খেলেছিলেন সানরাইজার্স হায়দারবাদের হয়ে। পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভেড়ায় মুস্তাফিজকে। ৭ ম্যাচ খেলে সেবার ৭টি উইকেট শিকার করেন দ্য ফিজ।

২০২০ আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন মুস্তাফিজ।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *